সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইয়াছিন আলী (৭০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু।
জানা যায় শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াছিন আলী জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর এলাকার বাসিন্দা।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, একটি খুন হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এম.সি