পাথরঘাটায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে সিটি করপোরেশন।

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে দুটি কমিটি।

প্রতিদিনের মতো সকাল নয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে ছিল পথচারীদের ভিড়। হঠাৎ বিস্ফোরণের শব্দে থমকে যায় চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই আহতদের আর্তনাদ।

পাঁচ তলা বড়ুয়া ভবনের গ্যাস লাইন বিস্ফোরণে নিচতলার সামনের অংশের দেয়াল ধসে পড়ে। এসময় গ্যাসের তীব্র চাপে দেয়ালের ভাঙা অংশ চারপাশে ছিটকে পড়ে আহত হন বাড়ির বাসিন্দাসহ ও বেশকয়েকজন। গুরুতর আহত অস্থায় অন্তত ১৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুসহ সাতজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ারসার্ভিস। তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন সিটি মেয় আ জ ম নাছির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর