বগুড়ার শেরপুরে ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিনের সফলতার ৬ষ্ঠবর্ষে পর্দাপণ উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিনের শেরপুর উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জুম্মা। সাংবাদিক শুভ কু-ু’র সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, অর্থ সম্পাদক বাদশা আলম, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, নির্বাহী সদস্য পরিমল বসাক, নজরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু, শরীফ উদ্দিন সাকিদার, আবু বকর সিদ্দিক, নাজমুল হুদা নয়ন, বিমান মৈত্র, নৃত্যাঞ্জলী আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ইউপি সচিব সাজেদুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সোহেল রানা, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির ৬ষ্ঠ বর্ষে পর্দাপনের জন্য শুভ কামনা করেন উপস্থিতিরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর