রাজধানীতে গতকালের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
রবিবার সকালে, রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ থেকে ২১০ টাকা পাইকারি দরে। এছাড়া চীনা পেঁয়াজ ১৯০ টাকা, মিশরের পেঁয়াজ ১৯০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ২শ টাকা করে বিক্রি হচ্ছে।
এক ব্যবসায়ী বলেন, ‘গতকাল পাইকারি বাজারে পেঁয়াজের দাম ২২০-২৩০ টাকা ছিল। তবে আজ পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমতে পারে। কারণ পাবনায় প্রতিমণে ৩০০-৪০০ কমে পেঁয়াজ বিক্রি হয়েছে।
আরেক ব্যবসায়ী বলেন, ‘কৃষক পেঁয়াজ ধরে রাখে, দাম উঠলে বিক্রি করে। দেশের বাইর থেকে বেশি বেশি আমদানি করা সম্ভব হলে পেঁয়াজের বাজার এমনিতেই কমে আসবে।
অন্যদিকে, খুচরা বাজারে দেশি পেঁয়াজ ২৩০ টাকা এবং মিশরের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকা করে। দাম বাড়ায় বিক্রি কমেছে বলে দাবি বিক্রেতাদের। দু’একদিনের মধ্যে কার্গো বিমানে করে মিশর থেকে পেঁয়াজ আসলে দাম আরো কমবে বলে মনে করেন বিক্রেতারা।
বার্তাবাজার/কে.জে.পি