বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে যান চলাচলে অচলাবস্থা

বগুড়ার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে রাস্তার পিচ উঠে গিয়ে খানাখন্দর বের হয়ে মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল অচলাবস্তা হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তীতে পড়েছে সারিয়াকান্দি, কাজিপুর, ধুনট ও শেরপুর উপজেলার কয়েক লক্ষ মানুষ। বিকল হয়ে পড়ছে যানবাহনের যন্ত্রাংশ।

উপজেলার ধুনট মোড় এলাকা থেকে বথুয়াবাড়ি বাজার এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার পথ সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার বেশিরভাগ অংশেই পিচ উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ভারি যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করলেও চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছে ছোট গাড়ি, ইজিবাইক ও মটরসাইকেল।

একদিকে সময় লাগছে প্রায় চার গুণ, অন্যদিকে এসব যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হচ্ছে চরমভাবে। সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা ও অফিসগামী কর্মজীবি মানুষেরা। সঠিক সময়ে তারা স্কুল-কলেজ বা কর্মস্থলে পৌছিতে পারছে না।

এ ব্যাপারে শেরপুর শহরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের পরিচালক শামসুজ্জামান শাহিন, সামিট স্কুল এন্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম জানান, সড়কের এমন বেহাল দশার কারনে ওই এলাকার ছাত্র-ছাত্রীরা প্রায় দিনই সময় মতো প্রথম ক্লাসে উপস্থিত হতে পারে না। যাতে করে তারা লেখা পড়া থেকে পিছিয়ে পড়ছে।

তারা দ্রুত এই সড়কের বেহাল দশা থেকে মুক্তি পেতে চান। অন্যদিকে এই সড়কে চলাচলকৃত বাস, ট্রাক, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের একাধিক চালকের সাথে কথা বললে তারা জানান, সড়কের এই বেহাল দশার কারণে প্রায়ই রাস্তার মাঝে যানবাহন নষ্ট হয়ে পড়ে। এতে আমরা সময়মতো গন্তব্যে পৌছাতে পারি না। আমরা দুটাকা লাভের জন্য গাড়ি নিয়ে বের হই। কিন্তু সড়কের এমন বেহাল দশার কারনে লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান জানান, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সড়কটির দুপাশে ৩ ফিট প্রসস্তকরণ সহ খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে আশা রাখি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর