পেঁয়াজ মজুদ রাখায় ১৬০০ কেজি পেঁয়াজ জব্ধ ও গোডাউন সিলগালা

লক্ষ্মীপুরে গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে ১৬০০ কেজি (৪০ বস্তা) পেঁয়াজ জব্ধসহ একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৮ টার দিকে পৌর শহরের গেঞ্জি হাটা রোডের ব্যবসায়ী (মুদি দোকানী) মাইন উদ্দিন তার গোডাউনে নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় ওই গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে কার্তিক চন্দ্র সাহার একটি পাইকারি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাইন উদ্দিন স্টোর ক্রয় রশিদ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ রাখায় ১৬০০ কেজি পেঁয়াজ জব্ধ করাসহ তার গোডাউনটি সিলগালা করা হয়েছে। এছাড়া বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় অপর এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর