কৃত্রিম সংকট সৃষ্টি করায় জরিমানা, ২০ বস্তা পেঁয়াজ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে পেঁয়াজ মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ওই উপজেলার আসামপাড়া বাজারের স্বপন স্টোরে এ অভিযান চালানো হয়। এ সময় সোহেল স্টোর থেকে ২০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা জানান, পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অপরাধে স্বপন স্টোরকে এক লাখ টাকা জরিমানা এবং সোহেল স্টোর থেকে ২০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর