কিশোরগঞ্জে ভৈরবের মেঘনায় জেলে আলমগীর হোসেনের জালে জালে ৫ মণ ওজনের একটি পান পাতা মাছ ধরা পড়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে এই মাছটি ধরা পড়ে। বিরল প্রজাতির মাছটি বিক্রির জন্য একই এলাকার মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়।
বিশাল আকারের মাছটি সন্ধ্যায় বিক্রির জন্য আড়তে নিয়ে এলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
জানা গেছে, পৌর শহরের পলতাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। নিত্যদিনের মতো শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নদীতে জালে ফেলেন তিনিসহ তার সহযোগীরা।
পরে তারা মাছ ধরার জন্য জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান। ফলে তারা আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পান পাতা মাছটি ধরতে সক্ষম হন।
পরে সন্ধ্যায় আমরা মাছটি বিক্রি করতে নৈশ্য মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক মাছ ব্যবসায়ী রাজু বেপারীর কাছে নিয়ে এসেছি।
এ প্রসঙ্গে মাছ ব্যবসায়ী রাজু মিয়া জানায়, বিরল প্রজাতির পান পাতা মাছটি বিক্রির জন্য একক কোনো ক্রেতা না পাওয়ায়, পরে মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করি মাছটি ৮০ হাজার থেকে লাখ টাকায় বিক্রি হতে পারে।
বার্তাবাজার/এমকে