সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
দেশটির শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে দুবাই এয়ার শোসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-৫৮৭’ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সফরকালে আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম ‘দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনীতে যোগ দেবেন। ১৭ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শো অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর দুবাই সফরে তিনটি স্মারক সই হবার কথা রয়েছে। সফরে আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ১৯শে নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বার্তাবাজার/কে.জে.পি