নরসিংদীতে নবান্ন উৎসব ও উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের শীতলাবাড়ি, রাজারদীতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে “নবান্ন উৎসব ১৪২৬ ও উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি যেন হারিয়ে না যায় সেজন্য আমাদের শিকড়কে আঁকড়ে ধরে স্বপ্ন দেখতে হবে ও অন্যকে স্বপ্ন দেখাতে হবে।”

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় একক ও দলীয় সংগীত, একক ও দলীয় নৃত্যসহ অন্যান্য গ্রামীণ পরিবেশনা। উঠান ভর্তি দর্শকদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও মুগ্ধতার মধ্য দিয়ে শেষ হয় মনোজ্ঞ এই আয়োজনটি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর