হোমনায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মারধর-আহত ৫

কুমিল্লার হোমনায় একটি ওয়াজ মাহফিলে উশৃঙ্খলা করতে বাধা প্রদানের জের ধরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রবেশ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপর হামলা করে আহত করেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।আজ শনিবার উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শ্রেণী কক্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, দশম শ্রেণীর ছাত্র মোঃ মেহেদী হাসান (১৫), মোঃ সাইফুল ইসলাম (১৫), মোঃ রনি মিয়া (১৫), মোঃ সজিব মিয়া (১৫) ও মোঃ ইয়াসিন (১৫)।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ ফজলে রাব্বী, হোমনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ খন্দকার মহিউদ্দিন, আসাদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন পাঠান, নিলখী ইউপি চেয়ারম্যান মোঃ খন্দকার জালাল উদ্দিন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে আসেন।

জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জনৈক এক ব্যক্তির বাড়িতে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলাগাছিয়া গ্রামের কিছু যুবক উশৃঙ্খল করতে চাইলে কৃষ্ণপুর গ্রামের যুব সমাজ বাধা প্রদান করে। এরই জের ধরে পরদিন সকালে কৃষ্ণপুর গ্রামের শিক্ষার্থীরা এমএ উচ্চ বিদ্যালয়ে গেলে সকাল সোয়া দশটার দিকে কলাগাছিয়া গ্রামের ১০/১৫ জনের একদল যুবক শিক্ষার্থীদের সাথে মিলে অতর্কিতভাবে হামলা চালায়। তবে এঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

এবিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে গিয়েছে এবং তাদের সাথে ও তাদের পরিবারের সাথে কথা হয়েছে। থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অবশ্যই আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর