স্বেচ্ছাসেবকলীগ ঢাকা উত্তরের সভাপতি ইসহাক, সাধারণ সম্পাদক নাইম

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইমের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে মহানগর উত্তরের দুটি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর আগে ১২ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর রাজধানীর খামারবা‌ড়ির কৃ‌ষি‌বিদ মিলনায়তনে স্বেচ্ছাসেবক লী‌গ উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর আজ শনিবার কেন্দ্র এবং মহানগর দুই শাখার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির শীর্ষ চারটি পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। ঢাকা উত্তরে ১১ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

এর আগে শনিবার সকাল ১১ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন। প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর