বগুড়ায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন রফি নেওয়াজ খান রবিন ও প্রত্যক্ষ ভোটে ওবায়দুল হাসান ববি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ খোকন পার্কে শুরু হওয়া সম্মেলনে বিকাল ৫টায় ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সুলতান মাহমুদ খান রনি ভোট বিষয়টি নিশ্চিত করে জানান, ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সদস্য সচিব আসাদুর রহমান দুলু।
কাউন্সিলর তালিকায় অনিয়মের কারণে ২০১৩ সালের নভেম্বর মাসে সম্মেলন স্থগিত হয়ে গেলে আহ্বায়ক কমিটি গঠিত হয়। গত ছয় বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই ইউনিটের কাজ। এবার এই ইউনিটের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে।
বার্তাবাজার/কেএ