গোপালগঞ্জে সুস্থ বিনোদন গড়ে তোলার লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

“সুস্থ বিনোদন গড়ে তুলি– অপসংস্কৃতি দূর করি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট লেকপাড় মধুমতি উন্মুক্ত বিনোদন মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার -এর উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই পরোপকারী” (আসপ)-এর সহযোগিতায় জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মালেকা একাডেমী ও অনির্বাণ স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিশুশিল্পী অর্থি বাড়ৈই, অধরা সরকার, বিশ্বজিৎ দাস সূর্য, নৃত্যশিল্পী সকাল সাহা সৃষ্টি, ক্ষুদে গানরাজ সাইফ সরদার, নৃত্যশিল্পী সম্রাট, নগরী, রঙ্গলীলা, ফ্লাইওভার, প্রণয় এন্ড ফ্রেন্ডস ব্র্যান্ডের দল উক্ত অনুষ্ঠানে গান, কবিতা আবৃতি ও নৃত্যানুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে “বাল্যবিবাহ বন্ধ করি-সুন্দর একটি সমাজ গড়ি”

“গোপালগঞ্জ আমাদের জেলা-পরিষ্কার রাখার দায়িত্ব সবার” এ শ্লোগানে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান আসপ – সভাপতি শরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি, এম সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর খাদিজা বেগম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম’, সদস্য মিরাজুল ইসলাম, পলি খানম, রিয়াজ আফ্রিদি, মিনহাজ,আছি‌য়া, সবুজ শেখ প্রমুখ। অনুষ্ঠানটি শতশত দর্শক সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর