সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লাল পতাকা মিছিল ও র্যালীতে অংশগ্রহণ কারিদের সকলের হাতে কাজ চাই বাঁচার মতো বাঁচতে চাই, পিয়াজের দাম বাড়ে বানিজ্য মন্ত্রী কী করে, রেলের বগি পোড়ে রেল মন্ত্রী কী করে, এমন শ্লোগান সম্বলিত বিভিন্ন প্লাকার্ড,ফেস্টুন নিয়ে র্যালিটি পৌর এলাকার মনিরামপুরের বাসদ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বাসদের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, পলাশ কুমার ঘোষ, কবীর আজমল বিপুল, আব্দুল আলীম, সাগর বসাক, ছাত্র ফ্রন্টের সভাপতি ছানোয়ার হোসেন, নওশের আলী প্রমুখ।
বার্তাবাজার/কেএ