৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১১ বছর বয়সের এক কিশোরকে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ।
আটক কিশোর অবিনাশ দাস জেলা শহরের কলেজপাড়া এলাকার অরবন্দি দাসের পুত্র।
শুক্রবার দিবাগত রাতে ওই কিশোরের বাড়ী থেকে তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান। কিশোর অবিনাশকে আদালতের মাধ্যমে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এর আগে ওইদিন বিকালবেলা শিশুটির মা (সুমি রানী দাস) বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক কিশোর অবিনাশের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার সময় বাড়ির পার্শ্বে খেলার ফাকে অবিনাশের ঘরে ঢুকে শিশুটি। ঘরে টিভি দেখার সময় অবিনাশ শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মায়ের ডাকাডাকিতে টের পেয়ে শিশুটিকে ছেড়ে দিলে মায়ের কাছে গিয়ে সব খুলে বলে শিশুটি।
বার্তাবাজার/ডব্লিওএস