তালায় গৃহবধূকে ধর্ষনের অভিযোগে আ.লীগ নেতা কামাল সানা গ্রেফতার

সাতক্ষীরার তালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর তাকে তালা উপজেলার জেঠুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতার নাম কামাল সানা (৩৪)। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার গ্রামের ফাজেল সানার ছেলে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ (২৫) জানান, আওয়ামী লীগ নেতা কামাল সানা তাদের পূর্বপরিচিত ও প্রতিবেশী। তার স্বামী কর্মক্ষেত্র যশোর থাকার সুবাদে গত ৫ অক্টোবর কামাল তার বাড়িতে গিয়ে তাকে জড়িয়ে ধরে মোবাইলে একটি আপত্তিকর ছবি তোলেন। ঘটনাটি তিনি কাউকে জানালে ওই গৃহবধূর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলে হুমকিও দেন কামাল। একপর্যায়ে তিনি ওই ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে গত ১৫ অক্টোবর তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য ভয়ও দেখান। এরই মধ্যে গত বুধবার সেই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠায় কামাল।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক কামাল সানার বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভোরে আওয়ামী লীগ নেতা কামাল সানাকে গ্রেফতার করা হয়। ধর্ষনের শিকার ওই গৃহবধূকে মেডিকেল করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, ধর্ষক কামাল সানাকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং আদালতে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর