২০১৯-২০ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ১২ দশমিক ০২ শতাংশ।
শনিবার(১৬ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া রহমান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, এক্যাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস শহীদ মিয়া, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান কাজী আখতার হোসেন প্রমুখ।
ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, এ বছর ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে মোট ৭৭২৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে মোট ৯২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪৫০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। বাকি ৪৭৯ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাশের উপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয় বলে জানান তিনি।
গত ৪ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬টি বিভাগের মোট ৪৫০টি আসনে ৮ হাজার ৯৩০ জন আবেদন করেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www. iu ac.bd) তে পাওয়া যাবে।
বার্তা বাজার/এম.সি