আল্লাহ’র বার্তা দেয়ার জন্যই সিনেমা-নাটক বানাবো

ধর্মীয় কারণে শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা হামজা আলী আব্বাসী। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন দেশটির ছোট ও বড় পর্দার এ তারকা। গত ১০ বছর ধরে ধর্ম সম্বন্ধে গবেষণা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান হামজা।

পাকিস্তান টুডে’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেছেন, বাকি জীবন তিনি ইসলামের পথেই কাটাবেন। তিনি বলেন, আমি এখন শুধু আল্লাহ’র বার্তা দেয়ার জন্যই সিনেমা এবং নাটক বানাবো।

পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে তার নাটক ‘আলিফ’। এই নাটক প্রসঙ্গে হামজা বলেন, এটাতে আল্লাহ’র বার্তা আছে বলেই আমি নাটকটি করতে রাজি হয়েছি। তিনি পরিস্কার করে বলেন, অভিনয় ‘ইসলামে হারাম নয়’।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর