সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা আয়োজনে মাদরাসার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বককর সিদ্দিক, বিশেষ অতিথি ইউপি সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, সিরাজদিখান উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রসিদ, ইউপি মহিলা সদস্য মেহের নিগার, ইউপি সদস্য মোতালেব মাদবর, সাবেক মেম্বার মোঃ জাফর আলী, সাবেক মেম্বার পিয়ার উদ্দিন, খসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ছানাউল্লাহ গাজী, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, খাসকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন, স্টার প্লাস ফিউচার সিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন প্রমুখ। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর