ব্রাজিল কোচকে চুপ থাকতে বলেছিলেন মেসি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। আর এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তিন মাস নিষিদ্ধ থাকার পর এই ম্যাচ দিয়েই মাঠে ফেরেন লিওনেল মেসি। সেই মেসির গোলেই জয় লাভ করে আর্জেন্টিনা।

ম্যাচের একটা মুহূর্তে যখন আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে আছে, তখন রেফারির উপর নাখোশ ছিলেন ব্রাজিল কোচ টিটে। একটা ফাউলের জন্য মেসিকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলেই মনে করেছিলেন তিনি।

তিতে জানান, “আমি রেফারির কাছে আবেদন করেছিলাম কারন তাকে (মেসিকে) হলুদ কার্ড দেখানোয় যেতো। তখন সে আমাকে মুখ সামলে কথা বলতে বলে এবং আমিও তাকে চুপ করে থাকতে বলি।”

তিতে আরও বলেন, “আমি এই বিষয় নিয়ে আর একটিও কথা বলতে চাইনা। রেফারির আরও কঠোর হওয়া উচিত ছিলো।” গতরাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি। এ নিয়ে সাত বছর পর ব্রাজিলের বিপক্ষে গোল পেলেন মেসি। সর্বশেষ ২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে গোল পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর