বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নবান্ন উৎসব। চিরায়িত বাংলার ঐতিহ্য পিঠা নিয়েই বগুড়ায় দিনব্যাপী নবান্ন উৎসবে শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো পিঠার পাশাপাশি নকশিকাঁথা ও গ্রামীণ হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নবান্ন উৎসবে দিনব্যাপী অনুষ্ঠানে গ্রামবাংলার লাঠিখেলা, চরকি, ধানকাটার সঙ্গেই আয়োজন করা হয় পিঠা উৎসবের। পিঠা উৎসবে বিভিন্ন নামে পিঠা বানিয়ে ৩০টি স্টল সাজান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ দিন নবান্ন উপলক্ষে ধান কাটা ও গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা চত্বরে জাতীয় নবান্ন উৎসব উপলক্ষে বসে গ্রামীণ মেলা।
বার্তা বাজার/এম.সি