ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টার সময় ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম এ শোভাযাত্রার আয়োজন করেন।
হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৩৭০-৪০০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ভানোর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষ করে একই স্থানে এসে শেষ হয় মোটরসাইকেল শোভাযাত্রাটি। দলীয় সুত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এতে সভাপতি পদে হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন এবং লাহিড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দেলাওয়ার হোসেন সিদ্দিকি প্রতিদ্বন্দিতা করছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ধনির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম মামুন প্রতিদ্বন্দিতা করছেন।
দলীয় সুত্রে আরও জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন আ.লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৬ নভেম্বর বড়বাড়ী ইউনিয়ন, ১৭ নভেম্বর দুওসুও ইউনিয়ন, ১৮ নভেম্বর ভানোর ইউনিয়ন, ১৯ নভেম্বর চাড়োল ইউনিয়ন, ২০ নভেম্বর বড়পলাশবাড়ী ইউনিয়ন, ২১ নভেম্বর পাড়িয়া ও ধনতলা এবং ২২ নভেম্বর আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বার্তাবাজার/এইচ.আর