দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন টিআর কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ২৪টি পরিবারের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলা চত্তরে অনানুষ্ঠানিক ভাবে ২৪ জন পরিবারের হাতে চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কিশোরগঞ্জ – ২ সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল আ’লীগের যুগ্ম অাহব্বায়ক মোতায়েম হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম দৈনিক খোলা কাগজ কে জানান প্রতি ঘর নির্মাণ করতে খরচ হয়েছে ২৫৮৫৩১ টাকা।
বার্তা বাজার/এম.সি