সিরাজগঞ্জ সদর উপজেলায় একই রাতে তিন স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। প্রথমে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বৈদ্যধলডোব অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন (১৩),বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ আশা খাতুন (১৫) ও পৌরসভার ধানবান্ধিতে অষ্টম শ্রেনীর ছাত্রী বিথী খাতুন (১৩) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করে। এ সময় বাল্যবিবাহ গুলো বন্ধ করে প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহ গুলো বন্ধে সহযোগিতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
বার্তা বাজার/এম.সি