সৌম্য-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারালো বাংলাদেশ

সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারালো বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ভারতকে আগে ব্যাটিং পাঠায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন ভারতের আরমান জাফর। বাংলাদেশের পক্ষে পেসার সুমন তুলে নেন চারটি উইকেট। এছাড়া সৌম্য সরকার শিকার করেন দুই উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান করে বাংলাদেশ। শান্তর ব্যাট থেকে আসে ৯৪ রান। সৌম্য করেন ৭৪। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রানে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর