বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভপতি নির্মল ,সম্পাদক বাবু

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে নির্মল রঞ্জন গুহ সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, আফজালুর রহমান বাবু সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর