ঝিনাইদহে ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ঝিনাইদহ শহরের কালিকাপুরে বন্ধুর ছুরিকাঘাতে সিফাত (১৬) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার মনোয়ার হোসেনের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আহত অবস্থায় বন্ধু মাহিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কালীকাপুর এলাকায় সিফাত, মাহিসহ বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মাহি ছুরি দিয়ে সিফাতকে আঘাত করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে তারা দুইজনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে।

সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর