শেখ হাসিনা ইসলামের প্রকৃত ধারক ও বাহক-বগুড়ায় খাইরুজ্জামান লিটন

 

“শেখ হাসিনা ইসলামের প্রকৃত ধারক ও বাহক,বঙ্গবন্ধুর পূর্ব পূরুষরা এদেশে ইসলাম প্রচার করেছেন।কিন্তু এই দেশের কুচক্রী মহল মাননীয় প্রধান মন্ত্রীকে ইসলাম বিদ্বেষী বলে নানা অপতৎপরতা চালিয়েছিলো কিন্তু তাদের কথা মানুষ আর বিশ্বাস করেনা।”

শনিবার বগুড়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এর আগে বেলা ১১টায় শহরের শহীদ খোকন পার্কে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হয়। এই সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর