বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে  তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৬ নভেম্বর) আশুলিয়ার বেলমায় অবস্থিত ‘ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড’ নামের কারখানার প্রায় ৭’শ শ্রমিক কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী সোমবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা শান্ত হলেও কাজ না করে চলে যায়।
ছবি: বার্তা বাজার

এব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, তাদের পাওনা অক্টোবর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছেন। একই দাবিতে তারা কয়েকদিন আগেও আন্দোলন করেছেন। সে সময় কারখানা (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা বললেও আজ তাদের কথা রাখেন নাই  এজন্যই আমরা কর্মবিরতি পালন করেছি।

গণমাধ্যমকে বিক্ষুব্ধ শ্রমিকেরস আরও জানান, বেতন-ভাতা না পেয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। খেয়ে না খেয়ে দিন পার করছি আমরা। আর কতদিন বেতনের জন্য অপেক্ষা করবো আমরা?
ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার  প্রশাসনিক কর্মকর্তা জানান, আজ (বৃহস্পতিবার)  শ্রমিকদের অক্টোবর মাসের বেতন-ভাতা দেবার কথা থাকলেও আমরা আজ দিতে পারিনি বলেই এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। আমাদের কিছু সমস্যার জন্য এই সংকট তৈরী হয়েছে। কারখানার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ব্যবসার অংশীদারিত্ব ছেড়ে চলে যাওয়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনে জটিলতা সৃষ্টি হয়েছে।
ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড কারখানার চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন জানান , গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেতন দেওয়ার কথা থাকলেও ব্যাংকের অর্থ জটিলতার কারণে টাকা তোলা সম্ভব হয়নি। তবে বেতন দিতে শ্রমিকদের থেকে সময় চাওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী সোমবার (১৮ নভেম্বর) সকালে শ্রমিকদের সকল পাওনা বেতন-ভাতা পরিশোধ করা হবে।
বার্তা বাজার/এম.সি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর