জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুরের আওয়ামী লীগ, মহানগর যু্বলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলো।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয় থেকে ঝাড়ুমিছিল বের করে তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানির মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ বক্তারা বলেন, ছয় ঘণ্টার মধ্যে জাপা মহাসচিব রাঙ্গাকে গ্রেপ্তার কারে আইনের আওতায় আনতে হবে। না হলে লাগাতার বিক্ষোভ চলবে।
বার্তাবাজার/এইচ.আর