রামগঞ্জে লক্ষ্মীধরপাড়া বাজার ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি খোকন, সেক্রেটারি জাহাঙ্গীর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির লক্ষ্মীধরপাড়া দশ ভাইয়ের বাজারে বাজার ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম নির্বাচন প্রদান ও কৃষকলীগ নেতা সফিকুল ইসলামের সহযোগীতায় শনিবার সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।পরে দুপুর ২ টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেন । মোট ভোটার সংখ্যা ১০১ টির মধ্যে সভাপতি পদে তাজ উদ্দিন খোকন ৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন ও তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী আনিছুর রহমান মোট ৩৮ ভোট পেয়ে পরাজিত হন।সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন ও তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী সাইফুল ইসলাম মনির ২৯ ভোট, বিল্লাল হোসেন মোট ১১ ভোট পেয়ে পরাজিত হন । সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ লিটন হোসেন ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ ইউছুপ হোসেন বিজয়লাভ করেন।

নির্বাচনে বিজয় লাভ করে সভাপতি তাজউদ্দীন খোকন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,প্রশাসনের হস্তক্ষেপে ও বাজারের ব্যাবসায়ীদের আন্তরিক প্রচেষ্টায় খুব সুন্দর ও সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে তাই সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ।সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লক্ষ্মীধরপাড়া দশ ভাইয়ের বাজার ও ব্যাবসায়ীদের উন্নয়নে কাজ করে যেতে পারি ।আমাদের দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর