সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুর্নিঝড় বুলবুল এর তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে ডি লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা ও আশাশুনি সদরের শীতলপুর গ্রামে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ লিঃ তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন, ডি লায়লা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার।
ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে লায়লা ফাউন্ডেশন আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঘূর্নিঝড় বুলবুল এর তান্ডবের কথা শুনেই আমি ঢাকা থেকে আপনাদের মাঝে ছুটে এসেছি। আপনাদের যে কোন প্রয়োজনে লায়লা ফাউন্ডেশান পাশে থাকতে চায়। এলাকার মানুষের বিপদ আপদে সব সময় পাশে থেকে কাজ করতে চাই। যে কোন দুর্যোগ ও দুর্গতিতে তিনি আগামীতে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডি লায়লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ আব্দুল হামিদ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ভোরের পাতার আশাশুনি প্রতিনিধি হাসান ইকবাল মামুন, মোঃ আব্দুল লতিফ, মোঃ আলিমুল হক, শ্রীউলা উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও মসজিদের ইমাম মাওঃ হাফেজ মোঃ রুস্তম আলী প্রমুখ।
বার্তা বাজার/এম.সি