সাতক্ষীরায় ৫ মাদক মামলার আসামিসহ আটক ২২

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের অভিযানে মাদক মামলার ৫ জনসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ পিচ ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিল।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ১ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এছাড়াও সদর ও কলারোয়া থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৪ টি মামলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর