কুড়িগ্রামে তীব্র রোদে বৃদ্ধ কৃষানীর পাশে রোভার স্কাউট সদস্যরা

সারাদেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে ধান কাটা, বাঁধা ও মারাইয়ের কাজ। চর অঞ্চলের মানুষ যখন ধান কাটা বা বাঁধা নিয়ে বিপাকে পড়েছেন, তখন সহযোগিতার হাত বাড়ালেন রোভার স্কাউটের সদস্যরা।

গতকাল শুক্রবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা পাড়ে উত্তপ্ত রোদ উপেক্ষা করে, এক দুস্থ বৃদ্ধ মহিলার ধানের আটি বেঁধে দিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। এসময় একজন শিক্ষিকা সহ ১৭ জন ছেলে ও মেয়ে স্কাউট সদস্য এ কাজে নিয়োজিত ছিলো।

ছবি: বার্তা বাজার

সংগঠনটির একজন সিনিয়র সদস্য জানায়, “আমরা একজন সিনিয়র রোভার সদস্যের বিয়ের দাওয়াত খেতে ১০টার দিকে বজরায় যাই, পাশেই তিস্তার বিশাল চর পেরিয়ে নদী, আমরা ১১টার দিকে নদী দেখতে বের হই চর হেটে যাওয়ার সময় দেখি, একজন বয়স্ক মহিলা একা একা তীব্র রোদে ধান বাঁধতেছে রোদের তীব্রতায় বৃদ্ধার শরীর কাঁপছে, এ সময় তার সাথে কথা বলে জানতে পারি টাকার অভাবে ধান কাটতে দিনমজুর নিতে পারেনি এখন আবার বাঁধাইয়ের জন্যও টাকা নাই, তাই একা একা কয়েকদিন থেকে অল্প অল্প করে বাঁধতেছে, তারপর আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ওনার ১ বিঘার মত জমির সব ধান বেঁধে দেই”

রোভার স্কাউট এর জেলা সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা, আবু জাফর মোঃ শরীফ বলেন, “রোভার স্কাউট এর মূলমন্ত্র হলো সেবা এই সেবার ব্রত ধারণ করে প্রতিটি রোভার সব সময় চলে। যেখানে যে মুহুর্তে মানুষের সেবার প্রয়োজন হয় তারা সবার আগে প্রস্তুত হয় তাদের সেবা দিতে। আমাদের সদস্যদের মধ্যে অনেকেই আগে কোনো দিন ধান বাঁধাইয়ের কাজ করেনি, স্বেচ্ছাশ্রমে কাজ করতে পেরে তাঁরা আনন্দিত।’’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর