যশোর শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা সীমান্তে ১কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।শনিবার(১৬ই নভেম্বর)সকালে দুর্গাপুর গ্রামের আক্তারের বাড়ি থেকে হিরোইন ও ইয়াবা উদ্ধার করেন।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দূর্গাপুর গ্রামের আক্তার ভারত থেকে বিপুল পরিমান হিরোইন ও ইয়াবা ট্যাবলেট এনে তার বাড়িতে মজুত করেছে।এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বারান্দা হতে ১কেজি ৮৫০গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।তার বিরুদ্ধে মামলা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এম.সি