শেরপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধের ঘোষণা ইউএনও’র

বগুড়ার শেরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস এবং প্রাঙ্গণসমুহে শতভাগ ধুমপান নিষিদ্ধ ঘোষণা করে গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশনার সাইন বোর্ড স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে টাঙ্গানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মুল গেটে টাঙ্গানো সাইন বোর্ডে লেখা হয়েছে ‘’অত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এর প্রাঙ্গন পাবলিক প্লেস, এখানে ধুমপান আইনত দন্ডণীয় অপরাধ’’। ধুনকু-ি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আফরোজা বুলবুল, বিশালপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার, পাঁচদেউলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আ.খ.ম সাইদুজ্জামান, বেটখৈর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, তাঁতড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুরে আলম, খানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, গুয়াগাছি জয়লা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল, খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছলিম উদ্দিন সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক জানিয়েছেন, গত ৫ মাস পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান প্রধানগণ তা কার্যকর করেছি। তবে শতভাগ ধুমপান বন্ধ করতে হলে দোকানগুলোতে বিক্রয় বন্ধ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ গতকাল শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইন বোর্ড টাঙ্গানো হয়েছে কিনা তা পরিদর্শন শেষে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত লোকজন এসে ধুমপান করেন, আবার কোন কোন শিক্ষকও ধুমপান করেন যা অনৈতিক, অশোভন এবং গর্হিত কাজ। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অর্থ অপচয় হয়। এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকে ধুমপানের কুফল সম্পর্কে সচেতন করা হয়। তারাও যেন তাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সচেতন করে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া মুজিববর্ষে এবং মুজিব জন্ম শত বার্ষিকীতে আমরা তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণেও কাজ করছি, জনগনকেও আমাদেরকে সহযোগীতা করতে হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর