বগুড়া থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ করে রয়েছে। নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এই বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ব্যাপারে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
হঠাৎ ঘোষিত এ কর্মসূচির ফলে বগুড়া থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ছাড়াও বগুড়া-জয়পুরহাট, বগুড়া-রংপুর, বগুড়া-নওগাঁ, বগুড়া-গাইবান্ধা, বগুড়া-দিনাজপুর, বগুড়া-নাটোর, বগুড়া-রাজশাহী, বগুড়া-সিরাজগঞ্জ-নগরবাড়ি, বগুড়া -ময়মনসিংহ ও টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়কপথে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক বাস চলাচল বন্ধ ঘোষণা করায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
বার্তা বাজার/এম.সি