নওগাঁয় মুক্তিযুদ্ধের গল্প বলা প্রতিযোগিতা

১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের উপর নওগাঁ জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বরচিত গল্প বলা প্রতিযোগীতা “তাদের রক্তে মুক্ত স্বদেশ” শীর্ষক চুড়ান্ত প্রতিযোগীতা আজ শনিবার সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদ আয়োজিত এই প্রতিযোগীতায় জেলার ২৪টি স্কুলের ২৫জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। এতে বিচারকের দ্বায়ীত্ব পালন করেন, অধ্যাপক তৌহিদ আহমদ, কৃষিবিদ সজল কুমার চৌধুরী ও সিদ্দীকুর রহমান।

একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একুশে পরিষদের উপদেষ্ঠা অধ্যাপক আতাউল হক সিদ্দীকী, সাবক সাংসদ ওহিদুর রহমান, মুর্ত্তুজা রেজা, অধ্যাপক নুরউল হক ও মাহফুর রহমান।
প্রতিযোগীতা শেষে জেলা পর্যায়ে ৩জন প্রতিযোগীকে এবং স্কুল পর্যায়ে ২৪টি স্কুলের ৭২জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর