তিতাসে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তিতাস উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এর উদযাপন উপলক্ষে আজ (শনিবার) কড়িকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ পার্টি অফিস সংলগ্নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, মেঘনা উপজেলার সোনাচর দরবার শরীফের পীরে তরিকত খন্দকার শাহ ওমর ফারুক,হোমনা উপজেলার মহিষমারী সূফী দরবার শরীফের পীরে তরিকত খন্দকার শাহ মহিউদ্দিন সূফী, তিতাস উপজেলার কড়িকান্দি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আলী হোসাইন সাইফী, হোমনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী আঃ ছাত্তার, তিতাস উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের খলিফা পীরে তরিকত আলহাজ্ব মোঃ রোস্তম আলী পহলভী,তিতাস উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম বিপ্লবী, সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবুতাহের, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ শফিকুল ইসলাম,তিতাস উপজেলার শাহাবৃদ্দি গ্রামের ক্বারী জামাল উদ্দি, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন ডালিম।উক্ত অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতা করেন তিতাস উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি মাওলানা মোহাম্মদ আলী হোসাইন, সাধারণ সম্পাদক পীরে ত্বরীকত আবুল বাশার খান্দানী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর