বাজারে পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম থাকলেও মাঠ পর্যায়ে কৃষকরা সেই দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এ জন্য ব্যবসায়ীদের মজুদ ও সিন্ডিকেটকেই দায়ী করছেন পেঁয়াজচাষিরা। এছাড়া মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় পেঁয়াজের উৎপাদন এবার কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন তারা।
দেশের বিভিন্ন এলাকায় মুড়িকাটি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে এসব দেশি পেঁয়াজের আমাদানি বাড়বে বল মনে করছেন তারা। তবে কার্তিকের প্রথম সপ্তাহের অতিবৃষ্টিতে কৃষকের অনেক পেঁয়াজ মাঠে নষ্ট হয়ে গেছে।
এদিকে দেশের বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকা হলেও মাঠ পর্যায়ের কৃষকরা ১৫০ থেকে ১৬০ টাকা করে পাচ্ছেন। এছাড়া অসাধু ব্যবসায়ীরা স্বল্পমূল্যে পেঁয়াজ ক্রয় করে মজুদ করায় ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা।