প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। আজকের সভায় গত তিন মাসের মন্ত্রিসভার বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ শতাংশ।