ঢাকায় আসছেন দেব-রুক্মিণী

‘পাসওয়ার্ড’ ছবির প্রচারণায় বাংলাদেশে আসছেন দেব ও রুক্মিণী। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কমলেশ্বর মুখার্জি। ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’।

শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল জানান, আগামী ২৬ নভেম্বর দেব-রুক্মিণী তাদের ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন। সঙ্গে থাকবেন পরিচালকও।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর