বিশ্বের দীর্ঘতম ফ্লাইট উড়লো আবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ফ্লাইটের দ্বিতীয় সফল পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।

১৯ ঘন্টা ১৯ মিনিট বিরতিহীন যাত্রা শেষে শুক্রবার লন্ডন থেকে সিডনিতে পৌঁছায় বোয়িং ৭৮৭। অর্ধশত যাত্রী নিয়ে ১৭ হাজার ৮শ’ কিলোমিটার পথ পাড়ি দেয় এই বিমান।

দূরত্ব ও সময়ের দিক থেকে বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের খেতাব পেয়েছে বোয়িং ৭৮৭। তবে এ ধরণের ফ্লাইট বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচলের জন্য এখনো অস্ট্রেলিয়া বিমান তদারকি বিভাগের অনুমতির অপেক্ষায় রয়েছে।

পাইলট, কেবিন ক্রু ও যাত্রীরা এই দীর্ঘ যাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারলে সংস্থাটি ২০২২ বা ২০২৩ সাল নাগাদ ফ্লাইটটি নিয়মিত চালু করবে বলে জানায় বিমান সংস্থা কোয়ান্টাস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর