আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাবের’ উদ্যোগে চট্টগ্রামের কদমতলীতে স্থানীয় মুরব্বি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) কদমতলী রওশন মসজিদ প্রাঙ্গণে অবস্থিত রেজিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় কদমতলী রওশন মসজিদ এলাকার যুব সমাজ কর্তৃক পরিচালিত সামাজিক সংগঠন ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাব’ এর উদ্যোগে আসন্ন ১২ রবিউল আউয়াল মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে গঠিত অস্থায়ী আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এলাকার মুরব্বি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে এক আনুষ্ঠানিক আলোচনা সভার আয়োজন করেন।

মোহাম্মদ জীমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মুহাম্মাদ হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনের দিন, তারিখ ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে কদমতলী এলাকার মুরব্বি ও গুনীজনরা তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

স্বাগত বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজ্বী সালাউদ্দিন বলেন, কদমতলী রওশন মসজিদ এলাকার যুব সমাজের এমন এক উদ্যোগে তিনি অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে কদমতলী ওয়েলফেয়ার যুব ক্লাবের উদ্যোগে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কদমতলী রওশন মসজিদ এলাকার অন্যতম যুব সমাজ সেবক ও ক্রীড়াবিদ নুরুদ্দীন হোসেন নুরু। কদমতলী ওয়েলফেয়ার ক্লাবের সদস্য ও নেতৃবৃন্দদের উল্লেখ করে তিনি বলেন, ‘কদমতলী ওয়েলফেয়ার ক্লাব’ একটি অরাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। এই সংগঠন যেন কখনো কোন বিশেষ ব্যক্তি, পক্ষ বা রাজনৈতিক প্রভাবে হারিয়ে না যায়। ক্লাবের যে কোন প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এক সময়ের ক্রীড়াবিদ হাজ্বী সাবের হোসেন, ইউনুস কেরু, মোহাম্মদ লিটন, কামাল হোসেন, মোশারফ হোসেন, ফয়সাল অভি। বক্তারা সকলেই কদমতলী ওয়েলফেয়ার যুব ক্লাব কর্তৃক গৃহীত ঈদে মিলাদুন্নবীর উদ্যোগকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজ্বী মেহেদী হোসেন, মোহাম্মদ জাফর, সেকান্দর আলী বাদশা, মঞ্জুর হোসেন মঞ্জু, মোশাররফ হোসেন, হাজ্বী মোহাম্মদ জসিম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ লিটন, ইকবাল খান, আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন চৌধুরী, তৌহিদুল আলম বাদশাহ, সদস্য সচিব ফয়সাল অভি, ইফতেখার ইফতি, মোরশেদ চৌধুরী, লোকমান, নুরুল আফসার, আশরাফ আলী, ইফতেখার আলী সাইমন, সামির আলী, ফাহাদ রামি সহ প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস