নরসিংদীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৩ পুলিশ আহত

নরসিংদীর শিবপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্ধুকযুদ্ধের সময় আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেলিয়া শালুরদিয়া শশানঘাট সংলগ্ন এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামী নিহত রাজ্জাককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অস্ত্র ও সহযোগী ডাকাতদের বিষয়ে তথ্য দেয় রাজ্জাক তার দেওয়া তথ্যমতে অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য তাকে নিয়ে রাতে অভিযানে বের হয় পুলিশ। উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া শালুরদিয়া শ^শানঘাট সংলগ্ন জনৈক আশরাফ মিয়ার কলাবাগানে উপস্থিত হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীদের আক্রমন ও তাদের ছোড়াগুলিতে রাজ্জাক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল হতে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাবার কার্তুজ, ৪টি রামদা, ১টি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় এসআই মনির হোসেন, কনস্টেবল মশিউর রহমান ও আনিসুর রহমান আহত হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্ধুকযুদ্ধের সময় আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়,আহত তিন পুলিশ সদস্যকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা রুজু করা হয়, মামলা নং-১৬,তাং১৫/১১/১৯ইং।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর