শুক্রবার সকাল ১০টায় নারান্দিয়া টি, আর, কে, এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি স্টুডেন্ট স্টার ক্লাব এর উদ্যোগে প্লে থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা, ইংরেজী, গনিত ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষায় ২৫টি বিদ্যালয়ের ৫’শ ২৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো রানী দাস, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ প্রমূখ।
এ সময় বৃত্তি পরিচালনা করেন স্টুডেন্ট স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফ ও স্টুডেন্ট স্টার ক্লাবের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। এছাড়াও পরীক্ষায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি,উপদেষ্টা কমিটি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস