শুক্রবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার উত্তরপাড়া প্রশাসনের হস্তক্ষেপে অল্পের জন্য বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেনীর শিক্ষার্থী । তিনি ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নূর নাহার জানায়, শুক্রবার বিকালে পৌর এলাকার বাসিন্দা আব্দুল বারেক এর মেয়ে তার অনুমতি ছাড়া শিমলা গ্রামে বিয়ে দিতে গেলে বিয়ে বাড়িতে উপস্থিত হয় প্রশাসনের লোকজন। মেয়ে বাবা মাকে বলা হয় মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না বলে মুচলেকা দেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নূর নাহার বেগম জানায় মেয়ে বাবা এবং মা গন্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষী রেখে মুচলেকা দিয়ে বলেছে তারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না জানান।
বার্তাবাজার/ডব্লিওএস