পিছিয়ে পড়া শিশুদের জন্য ‘জাবিফ পাঠশালা’ উদ্বোধন

ঢাকার সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাবিফ পাঠশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ টাউন এলাকায় জাগ্রত বিবেক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠশালার উদ্বোধন করেন তেতুলঝোড় ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আলম সমর।

উদ্বোধনকালে চেয়ারম্যান সমর বলেন, যেখানে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী মানুষের বিবেক ধংস প্রায়, সেখানে জাগ্রত বিবেক ফাউন্ডেশন ‘জাবিফ’ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে ক্ষুদ্র পরিসরে হলেও একটি পাঠশালা স্থাপন করে প্রশংসনীয় ভুমিকা রেখেছে।

তিনি বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূল স্রোতের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে,যার বাস্তবায়নে এগিয়ে এসেছেন অাজকের জাবিফ, এর সাহসী এই ছোট ভাই-বোনরা।সকল ধরনের সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,এই চলার পথ যেন শেষ না হয়।

এসময় চেয়ারম্যান সমর জাবিফ পাঠশালার জন্য একটি দোচালা ঘর নির্মান এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের দায়িত্ব গ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর