রামগঞ্জে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপিতে মোটরবাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠুকে বরন করে নিতে ও শেখ হাসিনার রাজপথ রাখিব নিরাপদ এই শ্লোগানে প্রায় অর্ধশত মোটরবাইক শোডাউনের আয়োজন করা হয়েছে।

ভাটরা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন শেখের নেতৃত্বে এসময় শোডাউনটি হীরাপুর থেকে ভাটরা বাজার,দল্টা বাজার, বাউরখাড়া হয়ে ভাটরা ইউপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নান্দীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে মিলিত হয়।

দুপুর ১২ টায় অনুষ্ঠান শেষে শোডাউনটি মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেয়।এসময় ভাটরা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন শেখের সাথে উপস্থিত ছিলেন ভাটরা ইউপি ছাত্রলীগ নেতা রবিন মিঝি,রিপন তালুকদার,আশিক জমদ্দার,রানা মোল্লা,মুন্না জমদ্দার,তারেক আজিজ,মুন্না পাঠান,শামীম পাঠান,শেখ শুভ,শুভ ভাট, ফাহাদ জমদ্দার,হ্রদয় জমদ্দার, সালাউদ্দিন জমদ্দার, তানজিল তালুকদার, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী শিহাব তালুকদার,৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মজুমদার,ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাছেল, ফারুক,নাইম,মিলন পাটওয়ারী, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হান্নান, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিলন,ওয়ার্ড যুবলীগের অন্যতম নেতা মাসুদ মজুমদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর